বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মেসি জাদুতে কনক্যাকাফের সেমিতে মায়ামি

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ১-০ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ায় মেসির দল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরুতেই লস অ্যাঞ্জেলেসের কাছে আরেক গোল হজম করলেও, শেষ পর্যন্ত মেসি জাদুতে ৩-১ গোলে জয় নিয়ে সেমিফাইনালে ওঠে মায়ামি। লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি।

ম্যাচের নবম মিনিটে গোল খেয়ে বসে মায়ামি। অ্যারন লংয়ের গোলে এগিয়ে যায় লস অ্যাঞ্জেলেস। তবে প্রথম হাফেই মেসি মায়ামিকে সমতায় ফেরান। ৩৫তম মিনিটে গোল করেন এই আর্জেন্টাইন। দ্বিতীয় হাফে শুধুই মায়ামি শো। দুই লেগ মিলিয়ে মেসিরা সমতায় ফেরে ৬১ মিনিটে।

অ্যালেন চিপ করে বল দেন রেদোনদোকে। বল পেয়ে গোল করেন তিনি। তবে অ্যাওয়ে গোল নিয়মের কারণে তখনও কার্যত এগিয়ে ছিল এলএএফসি। ৬৭ মিনিটে সুয়ারেজের গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৮৪তম মিনিটে পেনাল্টি পায় মায়ামি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। শেষ দিকে মায়ামির গোলরক্ষক অস্কার দুইটি দুর্দান্ত সেভ করেন। যার ফলে মায়ামির জয় নিশ্চিত হয়। সেমিফাইনালে মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস অথবা এমএলএসের কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.