আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে দ্বিতীয়বারের মতো আয়োজন হতে যাওয়া আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
সূত্রে জানা গেছে, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দোহায় আগামী ২২-২৩ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্পিকার হিসেবে যোগ দেয়ার জন্য এরইমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে যোগ দিতে তিনি কাতারের উদ্দেশে ২১ এপ্রিল যাত্রা করবেন।








