বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকারের পক্ষ থেকে চারটি ক্যাটাগরিতে চারটি প্রতিষ্ঠানকে ‘এক্সসিলেন্স ইন ইনভেস্টমেন্ট’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৯ এপ্রিল) এসব প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: উদ্ভাবনী ক্যাটাগরিতে ‘ফেব্রিক লাগবে’, টেকসই ক্যাটাগরিতে ‘ওয়ালটন’, বিদেশী বিনিয়োগে ‘বিকাশ’ এবং স্থানীয় বিনিয়োগ ক্যাটাগরিতে ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড’।
বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।








