মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান ইলিয়াস কাঞ্চনের

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা।

সোমবার (৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণশক্তি সভা আয়োজিত এ কর্মসূচিতে ইলিয়াস কাঞ্চন ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান। তিনি বলেন, গাজায় যে নৃশংসতা চলছে, তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের হতাশ করেছে।

ইলিয়াস কাঞ্চন বলেন, ওআইসি ঘুমিয়ে আছে। এখন সময় এসেছে মুসলিম বিশ্বের এক হওয়ার এবং বর্বর ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়ার। ফিলিস্তিন জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। গাজার জয় হবেই হবে।

তিনি জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থাকে দ্রুত যুদ্ধবিরতির পদক্ষেপ নিতে ও গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা যারা ফিলিস্তিনের পক্ষে, তারা আর দেরি না করে আজ থেকেই ইসরায়েলি পণ্য বর্জন শুরু করি। এটাই হবে আমাদের বাস্তব প্রতিবাদ।

সমাবেশে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, আমি রাজপথে নেমেছি, থাকব। শিক্ষার্থীরা যখনই ডাকবে, তাদের পাশে পাবেন আমাকে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, সাবেক উপমন্ত্রী রফিকুল হক হাফিজ, নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, যুগ্ম মহাসচিব গনি মিয়া বাবুল প্রমুখ। উপস্থিত ছিলেন নিসচার সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.