মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় মিরাজ-ঋতুপর্ণা

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকায় তিনজন খেলোয়াড় স্থান পেয়েছেন। তারা হলেন, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলাম।

এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৪-এর জন্যও মনোনীত হয়েছেন মিরাজ, নাহিদ রানা ও ঋতুপর্ণা।

এ দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৩জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। এছাড়া সেরা সংগঠকের পুরস্কার উঠতে যাচ্ছে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানের হাতে।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় ১১ এপ্রিল (শুক্রবার) দুপুর সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আজ সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।

এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার।

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা: বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতু পর্ণা চাকমা (ফুটবল) ,সাগর ইসলাম (আরচারি)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতুপর্ণা চাকমা (ফুটবল), নাহিদ রানা (ক্রিকেট)।

বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ বর্ষসেরা ফুটবলার: ঋতুপর্ণা চাকমা, বর্ষসেরা অ্যাথলেট: জহির রায়হান, বর্ষসেরা আর্চার: সাগর ইসলাম, বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়, উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট), বর্ষসেরা দল: অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল, সক্রিয় সংস্থা: শামস্-উল-হুদা ফুটবল একাডেমি, যশোর, বর্ষসেরা কোচ:, মওদুদুর রহমান শুভ (হকি), বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম (ভারোত্তোলন), তৃণমূল সংগঠক: বীরসেন চাকমা (রাঙামাটি), সেরা সংগঠক: মো. ইমরুল হাসান (ফুটবল)

বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.