মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘প্রমাণের ভিত্তিতেই টিউলিপ আসামি’

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ভুয়া অভিযোগে বাংলাদেশে মামলা- টিউলিপ সিদ্দিকের এই অভিযোগ সঠিক নয়। দালিলিক প্রমাণের ভিত্তিতেই পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় আসামি করা হয়েছে টিউলিপকে।

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের এই পার্লামেন্ট সদস্যকে বাংলাদেশে এসে মামলা মোকাবিলার আহ্বানও জানিয়েছেন আবদুল মোমেন।

রোববার ঢাকার সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আকস্মিকভাবেই সাংবাদিকদের সামনে এসে টিউলিপকে নিয়ে কথা বলেন দুদক চেয়ারম্যান।

দুদকের মামলার অভিযোগ অস্বীকার করে লন্ডনে টিউলিপের বক্তব্য আসার চারদিন পরই তা খণ্ডালেন দুদক চেয়ারম্যান। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার ও পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদক।

এর মধ্যে ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে দুটি প্লট বরাদ্দে অনিয়মের মামলায় আসামি করা হয় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের এমপি টিউলিপকে। তাতে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী খালাকে প্রভাবিত করে মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে প্লট নিয়েছিলেন টিউলিপ।

গত ২ এপ্রিল যুক্তরাজ্যের স্কাই নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপ তার বিরুদ্ধে বাংলাদেশে আনা অভিযোগ ভুয়া বলে দাবি করেছেন।

টিউলিপ আরো বলেছেন, এই অভিযোগের তদন্তে বাংলাদেশ থেকে কোনো কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি। তার আইনজীবীরা চিঠি পাঠিয়েও কোনো জবাব পায়নি।

সংবাদমাধ্যমে তা দুদকেরও দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে মোমেন বলেন, তাতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিক বিলেতি আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা প্রদান করিনি; স্কাই নিউজের সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন, দুর্নীতি দমন কমিশন তার সঙ্গেও যোগাযোগ করেনি।

“অনুগ্রহ করে লক্ষ্য করুন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।”

চার বারের এমপি টিউলপ গত বছর লেবার পার্টির সরকারে সিটি মিনিস্টারের দায়িত্ব পেয়েছিলেন। তবে লন্ডনে তার বাড়ি নিয়ে অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। তবে সেখানে তদন্তে তার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ না পাওয়ার কথা জানানো হয়।

বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই মামলা ও অভিযোগপত্র দেওয়া হয়েছে দাবি করে দুদক চেয়ারম্যান বলেন, আদালতে হাজির হয়ে তারা যেন অভিযোগ মোকাবিলা করেন।

টিউলিপের আইনজীবীর চিঠির জবাব না দেওয়ার বিষয়ে সাবেক সচিব মোমেন বলেন, এটা ‘কম্পাউন্ডেবল’ কোনো মামলা নয়। অর্থাৎ যেহেতু অভিযোগটি ফৌজদারি, সেহেতু এখানে বিবাদীর বক্তব্য শোনাটা গুরুত্বপূর্ণ নয়। অভিযোগের মীমাংসা আদালতেই হবে।

দুদক চেয়ারম্যান বলেন, চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারিত হবে না। আদালতেই তা নির্ধারিত হবে। আদালতে টিউলিপের অনুপস্থিতি ‘অপরাধমূলক পলায়ন’ বলে বিবেচিত হবে।

টিউলিপ সিদ্দিকের বিষয়ে বাংলায় লিখিত বক্তব্যে তুলে ধরার পাশাপাশি একই বক্তব্য ইংরেজিতেও পড়ে শোনান দুদক চেয়ারম্যান।

তার কারণ তুলে ধরে তিনি বলেন, যেহেতু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতি বিদেশি সংবাদ মাধ্যমের আগ্রহ রয়েছে এবং আপনাদের কেউ কেউ সেসব গণমাধ্যমের লোকাল করেসপন্ডেন্ট, আমি খুব সংক্ষেপে একটি ইংরেজি বিবৃতিও তুলে ধরছি।

এ সময় দুদক চেয়ারম্যানের সঙ্গে কমিশনের দুই কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) অরসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্‌সান ফরিদ, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.