৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের চলছে আজ সমাপনী আয়োজন। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানরা।
আজ শুক্রবার (৪ এপ্রিল) সম্মেলন শেষে তিন সরকার প্রধানের সাথে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
সমাপনী আয়োজন শুরুর আগে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে যোগ দেন তিনি। এসময় তার সাথে বৈঠক করে থাইল্যান্ডের শীর্ষ কূটনীতিকদের একটি প্রতিনিধি দল।








