বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঈদে পাওয়া যাবে না নতুন নোট

ঈদে পাওয়া যাবে না নতুন নোট, খোলা বাজারে আকাশ ছোঁয়া দাম। বিশেষ করে পাঁচ, দশ এবং বিশ টাকার বান্ডিলের জন্য বাড়তি গুনতে হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা। ১০ টাকা কিনতে হচ্ছে সাড়ে ১৪ টাকায়। বাড়তি দাম নেয়ায় ক্ষোভ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, বাড়তি দামে সংগ্রহের কারণে তাদেরকেও বেশিতে বিক্রি করতে হচ্ছে।

ঈদে নতুন পোশাকের পাশাপাশি নতুন নোট সংগ্রহ করে থাকেন অনেকে। শিশুদের ঈদ আনন্দের বড় অংশজুড়ে থাকে নতুন টাকা। তবে এবারের ঈদে নতুন নোট বাজারে আসছে না। এর প্রভাব পড়েছে নতুন নোট বিক্রির দোকানগুলোতে। এসব দোকান থেকে ক্রেতাদের সব ধরনের নতুন নোট কিনতে হচ্ছে আগের চেয়ে বাড়তি টাকায়।

রাজধানীর গুলিস্তান ও মতিঝিলে অধিকাংশ দোকানে ১০ টাকার নতুন নোট নেই। যেসব দোকানে রয়েছে, সেখানে বিক্রেতারা ১০ টাকার এক বান্ডিল নতুন নোটের জন্য ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা চাচ্ছেন। অর্থাৎ একটি ১০ টাকার নতুন নোটের দাম পড়ছে সাড়ে ১৪ টাকা। অন্যদিকে ২০ টাকার ১০০টি নতুন নোটের বান্ডিলের জন্য চাওয়া হচ্ছে ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৪০০ টাকা। এবারের ঈদে নতুন নোট বাজারে আসবে না এমন খবরে দোকানগুলোতে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন এমন অভিযোগ নতুন টাকা প্রত্যাশিদের।

তাঁরা মূলত ছেঁড়া ও পুরোনো টাকার ব্যবসা করেন। এ ছাড়া রমজানের আগে নতুন নোট সংগ্রহ করে বিক্রি করেন। বিক্রেতারা জানান, বাংলাদেশ ব্যাংক নতুন নোট না ছাড়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে। যার প্রভাব বাজারে।

টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। নতুন নকশার নোট বাজারে আসবে আগামী এপ্রিল-মে মাসে। যাতে স্থান পাবে জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.