ওপার বাংলায় ধারাবাহিক সিরিয়ালের পরিচিত মুখ সৌমিতৃষা কুন্ডু। ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ওয়েব সিরিজেও।
সৌমিতৃষা যে কৃষ্ণভক্ত সে কথা কারোই অজানা নয়। তবে শুধু নিজ ধর্মই নয়, সব ধর্মের প্রতিই সম্মান দেখাতে কোনওদিন ভোলেন না এই অভিনেত্রী। এবার সেই ঝলকই দেখা মিলল তার এক মন্তব্যে।
শিবরাত্রির দিন বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই শিবলিঙ্গে জল ঢালতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তার এক মুসলিম ভক্ত লেখেন, ‘যদিও আমি একজন মুসলিম। তবে আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার এত ভক্তি, শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন আপনাকে ও আপনার পরিবারকে ভালো ও সুস্থ রাখেন।’
ভক্তের সেই মন্তব্যের উত্তরে সৌমিতৃষা লেখেন, ‘আমিও আল্লাহর ভক্ত, আপনাদের আজানের সুর যখন কানে আসে তখন গায়ে কাঁটা দেয়।’








