রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২, ৯ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

১৭ বছর পর এলাকায় যাচ্ছেন বাবর

১৭ বছর পর গ্রামের বাড়িতে আজ রোববার পা রাখবেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

গত ১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সাবেক এ সফল স্বরাস্ট্র  প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন।

প্রিয় এ নেতা আসার অপেক্ষায় আছে তরুণ  থেকে বৃদ্ধ, সময় গুনছেন কখন নিজ এলাকায় আসবেন সাবেক এ  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বরণ করবেন তারা। মদন  পৌরসদর  প্রতিটি ইউনিয়নের  গ্রাম, পাড়া, মহল্লা সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ। হাট বাজার রাস্তা ঘাটে মানুষের মধ্যে উল্লাস বইছে। চায়ের স্টল  থেকে শুরু করে  অফিস আদালত, মাঠ ঘাটে শুধু বাবর ভাইকে দেখার জন্য অপেক্ষায় আছেন।

তার নির্বাচনি এলাকা ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনার রাস্তায়  অসংখ্য  তোরণ নির্মিত হয়েছে।  তিনি ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ধানে শীষ  প্রতীক নিয়ে নেত্রকোণা-৪ আসন থেকে  সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারে এমপি নির্বাচিত হয়ে  বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায়  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বার বার জনগনের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই নেতা কারাগার থেকে বের হয়ে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ২১ ফেব্রুয়ারি  দেশে ফিরেন।

গত ৩০ জানুয়ারী পবিত্র ওমরাহ পালনের  জন্য সৌদি আরবে যওয়ার পথে দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ ’ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন। এরপর সৌদি আরব যান। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরলেন বিএনপি এ নেতা।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিজ গ্রামের বাড়িতে আসবেন তিনি।  ২৩, ২৪ ও ২৫ ফেব্রয়ারী (মদন-মোহনগঞ্জ-খালয়িাজুরী) দলের নেতাকর্মী ও স্থানীয়  মানুষরে সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় করবেন বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার।

বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, ১৭ বছর পর তিনি গ্রামের বাড়িতে আসবেন। উনার আগমন  উপলক্ষে আমরা সকল প্রস্তুতি  সম্পন্ন করেছি। মদন উপজেলা থেকে প্রায় ১৫ হাজার মানুষ নেত্রকোনায় উনাকে রিসিভ করবে। এর পর তিনি নেত্রকোনায় হয়রত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রা:) এর মাজার শরীফ জিয়ারত করার পর মদন উপজেলায় আসবেন। এর আগে তিনি নেত্রকোনায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান
মারা গেছেন মাননীয় সংসদ স্পিকারের স্ত্রী
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার
সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
এবার হরমুজ প্রণালির নাম বদলে ফেললেন ট্রাম্প!
আজ চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একাত্তরের অবস্থান সবার আগে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান
ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পেছালেন ট্রাম্প
নয় বছর পর শখ-নিলয়ের নাটক
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা
বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
ফেরিঘাটে বাসডুবিতে নিহত বেড়ে ২৬

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.