মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ৫৩ শতাংশ বাড়িয়েছে আইসিসি

দীর্ঘ সাত বছর বিরতির পর মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি সর্বশেষ আসর থেকে ৫৩ শতাংশ বাড়িয়েছে আইসিসি। ঘোষিত প্রাইজমানিতে চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার।

১৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। ২০২৫ সালের এ আসরে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বমোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ৮৩ কোটি টাকার বেশি।

আসরে রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, ১.১২ মিলিয়ন ডলার। সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমি-ফাইনাল খেলবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের বিজয়ী দল পাবে ৩৪ হাজার ডলারেরও বেশি অর্থ পুরস্কার। এছাড়া আসরে পঞ্চম বা ষষ্ঠ স্থান অর্জনকারী দল পাবে ৩ রাখ ৫০ হাজার ডলার এবং সপ্তম এবং অষ্টম স্থান অর্জনকারী দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার।

ম্যাচ জয়ী ছাড়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অংশগ্রহণকারী প্রত্যেক দলের জন্য আলাদা পুরস্কার রেখেছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা আটটি দলের প্রত্যেকের জন্য ১ রাখ ২৫ হাজার ডলার করে প্রদানের নিশ্চয়তা দিয়েছে আইসিসি।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আর্থিক প্রণোদনার বাইরে এ টুর্নামেন্ট বিশ্বব্যাপী ভক্তদের মোহিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.