চার বছর দায়িত্ব পালনের পর জিওফ অ্যালারডাইস আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে হঠাৎ করে পদত্যাগের কারণ ব্যাখ্যায় অ্যালারডাইস এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপনে আমরা যে ফলাফল অর্জন করেছি, তাতে আমি অবিশ্বাস্যভাবে গর্বিত।








