শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

বিশ্বকাপের সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ বুধবার স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৮ রানের জয় তুলে সেরা ছয়ে জায়গা করে নিল জুনিয়র টাইগ্রেসরা।

মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের পাঠায় স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলে বাংলাদেশ। এরপর দুর্দান্ত বোলিংয়ে ১৮ রানের জয় তুলে নিল মেয়েরা।

সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা খেলবে ১ নম্বর গ্রুপে। দুটি ম্যাচ হবে সেখানে।

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার কাছে আক্ষেপ নিয়ে হারে দল। আজ স্কটিশদের হারিয়ে জুনিয়র টাইগ্রেসরা পা রাখল বিশ্বকাপের সুপার সিক্সে।

লো স্কোরিং ম্যাচে বাংলাদেশে দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ১৯ বলে ২১ রান আসে আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে। স্কটল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা।

জবাবে নামা স্কটল্যান্ড দলকে শুরুতেই আটকে ফেলে বাংলাদেশের বোলাররা। ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আনিসা আক্তার সোবা। ১টি করে উইকেট তুলেন হাবিবা ইসলাম পিংকি ও নিশিতা আক্তার নিশি।

এবার বাংলাদেশের সেমিতে ওঠার লড়াই। চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি উঠবে দল সুপার সিক্স পর্বে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনাল। ৩১ জানুয়ারি সেমিফাইনাল। ফাইনাল ২ ফেব্রুয়ারি।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ: ১২১/৯ (সুমাইয়া ২৯*, আফিয়া ২১; নায়মা ২/১৫, মাইসিয়ে ২/২৭)
স্কটল্যান্ড: ১০৩/৮ (পিপ্পা ৪১, নিয়াম ২২; আনিসা ৪/২৫, হাবিবা ১/১৬)
ফল: ১৮ রানে জয়ী বাংলাদেশ

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.