শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন টিকে রইল টাইগ্রেসদের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচে উড়ে গেছে বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়িয়েছে নিগার সুলতানারা।

সেন্ট কিটসে বুধবার (২২ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া আর কারো ব্যাটেই আসেনি বলার মতো রান। জ্যোতির ৬৮ রানের পর বিশের বেশি রান করেছেন কেবল সোবহানা মোশতারি এবং স্বর্ণা আক্তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোর গেল ১৮৪ পর্যন্ত। কিন্তু দিনশেষে বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে এটাই হলো যথেষ্ট।

নাহিদা আক্তারের ৩ উইকেটের সঙ্গে  রাবেয়া খান ও ফাহিমা খাতুনের জোড়া শিকার। পেসার মারুফাও পেয়েছেন ২ উইকেটের দেখা। ম্যাজিকাল এই স্পেলেই উইন্ডিজ নারীদের বাংলাদেশ আটকে দিয়েছে ১২৪ রানে। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৬০ রানে। আর তাতেই সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নটাও জিইয়ে রেখেছে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলতে সেই ম্যাচে কেবল হার এড়ানোই বাংলাদেশের লক্ষ্য। ম্যাচ মাঠে না গড়ালেও জ্যোতির দল চলে যাবে বিশ্বকাপে। আর সেটা ঘটলে নিউজিল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্বে।

সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৩৪ রান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে টাইগ্রেসরা। তবে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা।

প্রথমে সোভাহানা মোস্তারির সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান। আলিয়ার বলে আউট হওয়ার আগে টাইগ্রেস অধিনায়ক ১২০ বলে করেন ৬৮ রান। এছাড়াও সোভাহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২৩ রান। আর স্বর্ণা আক্তার করেন ২৯ বলে ২১ রান।

অন্যরা বলার মতো রান করতে পারেননি। ইনিংসের ৭ বল বাকি থাকতেই ১৮৪ রানে অলআউট হয় তারা। ক্যারিবীয়দের হয়ে ৩ উইকেট পেয়েছেন আলিয়াহ আলেইন।

প্রথম ওয়ানডেতে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের বোলিং তোপে ১২৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে শেমাইন ক্যাম্পবেলের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৩ উইকেট পেয়েছেন ৩১ রান খরচায়। আর দুইটি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার, রাবেয়া খান এবং ফাহিমা খাতুন। সিরিজ নির্ধারণি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই মাঠে ২৪ জানুয়ারি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.