শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২, ৮ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

আজীবনের জন্য বহিষ্কার হলেন নায়িকা নিপুণ

জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার।

অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে গত রবিবার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।

তিনি বলেন, গত ১৮ তারিখ বিকেলে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ব্যারিস্টারের সঙ্গে কথা হচ্ছে। তারপর গণমাধ্যমে জানানো হবে।

জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করেন তিনি। গত ১৭ জুলাই নিজের ফেসবুকে সেটা পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা হয়। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের একান্ত কাছের মানুষ হওয়ায় কোনো চিঠিই আমলে নেননি নিপুণ। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। গঠনতন্ত্রপরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান
মারা গেছেন মাননীয় সংসদ স্পিকারের স্ত্রী
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার
সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
এবার হরমুজ প্রণালির নাম বদলে ফেললেন ট্রাম্প!
আজ চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একাত্তরের অবস্থান সবার আগে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান
ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পেছালেন ট্রাম্প
নয় বছর পর শখ-নিলয়ের নাটক
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা
বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
ফেরিঘাটে বাসডুবিতে নিহত বেড়ে ২৬

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.