চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের আরো এক মামলায় সাজা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এখন তার কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রােমর সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়।
মামলায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ রায় দেন।








