বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বঙ্গোপসাগরে আরেক চর জেগেছে

বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা অনিন্দ সুন্দর এক ছোট্ট চর- পটুয়াখালীর চর হেয়ার। স্থানীয়দের কাছে কলাগাছিয়ার চর হিসেবে পরিচিত এই চরটি পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। পরিচ্ছন্ন আর নির্ঝঞ্জাট এই চরে রয়েছে চার কিলোমিটার দীর্ঘ বালুকাময় সৈকত। সম্প্রতি কুয়াকাটা থেকে এই চরে পর্যটকদের আনাগোনা বাড়ছে। বর্তমানে এখানে পর্যটকদের রাত্রি যাপনের জন্য তাবুসহ অনান্য সুযোগ সুবিধাও রয়েছে।

বঙ্গোপসাগরের বুকে ৪০৩ হেক্টর এলাকা নিয়ে জেগে ওঠা চর হেয়ারের পূর্বপাশে রয়েছে বন বিভাগের সংরক্ষিত বনভূমি সোনারচর। পশ্চিমে চর তুফানিয়া, উত্তরে টাইগার দ্বীপ এবং এর পাশে আছে চর কাশেম।

চর হেয়ার এর রয়েছে চার কিলোমিটার দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত। যার মধ্যে ১৭৮ দশমিক ছয় আট হেক্টর এলাকায় রয়েছে বনভূমি। বাকি স্থানে আছে হাতে গোনা কয়েকটি পরিবারের বসতবাড়ি-কৃষি জমিসহ মাছের ঘের। সম্প্রতী এই চরে পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছে স্থানীয় একটি এনজিও।

কুয়াকাটা থেকে সাগরে পথে এই চরের দূরত্ব ৩৫ কিলোমিটার। আর রাঙ্গাবালী উপজেলা থেকে চরটির দূরত্ব ১০ কিলোমিটার। কুয়াকাটা থেকে পর্যটকরা ইঞ্জিন চালিত ট্রলার কিংবা স্পিড বোটে করে সহজেই চর হেয়ারে আসতে পারেন। সেখান থেকে সোনার চর কিংবা চর মন্তাজের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে আবার চরমন্তাজ থেকে লঞ্চ যোগে ঢাকায় ফেরার সুযোগ রয়েছে। একইভাবে ঢাকা থেকে সরাসরি ডাবল ডেকার লঞ্চে করে চরমন্তাজ হয়ে চর হেয়ার ঘুরে কুয়াকাটা থেকে ঢাকার ফিরতে পারেন পর্যটকরা।

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানালেন, বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এ ধরনের দ্বীপ ও চর গুলোতে দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিচ্ছেন তারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.