বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘জুলাই বিপ্লব’ ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগ ও পথসভা

চট্টগ্রামে পূর্ব ঘোষণা অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের দাবী নিয়ে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশের দাবী জানান। নিন্দিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে পাশ হওয়া ” সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪”-র প্রজ্ঞাপন জারী না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল তিনটায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পথসভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং সমন্বয়ক রাসেল আহমেদ।

মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আগ্রগামী ভূমিকা রাখবে। অনেকে চায় না জুলাই ঘোষণপত্র বাস্তবায়ন হোক।

তিনি বলেন, জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আল্টিমেটাম দিয়ে এসেছি, আশা করি সরকার ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে।

তিনি আরো বলেন,আমরা কোনো মেসেজ দিতে আসিনি, আমরা মেসেজ নিতে এসেছি তারা আগামীর বাংলাদেশ দেখতে চান? আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন কি? কি কি পরিবর্তন দেখতে চাচ্ছেন তা জানতে চাই। আমরা একটা প্রস্তাবনা নিয়ে এসেছি, জুলাইয়ের ঘোষণাপত্রে কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি এবং মানুষের সমর্থন চাচ্ছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করছে। আমরা কোন ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবো না, সকল ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ।

পরে তারা নগরীর দুই নম্বর গেইট থেকে ষোলশহর এবং মুরাদপুর এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

বক্তারা ফ্যাসিস্ট সরকারের নিন্দিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে পাশ হওয়া “সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪” -র প্রজ্ঞাপন জারী করার জোর দাবি জানান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.