ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় ‘ভাইটকান্দি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’-এ ইংরেজি নববর্ষ উপলক্ষে এক বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বুধবার (১জানুয়ারি) উক্ত কলেজে এই আনন্দঘণ অনুষ্ঠানের আয়োজন করে কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা।

ইংরেজি প্রভাষক ও দৈনিক কলিকাল’র সম্পাদক তারেক আহসান-র সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. হুমায়ূন কবীর।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার প্রভাষক এহসানুল হক, ম্যানেজমেন্ট প্রভাষক আবু মোহাম্মদ মোরতায়েশ, বাংলা প্রভাষক মল্লিকা বেগম ও কম্পিউটার ডেমোনেস্ট্রেটর শাওলিন সরকার।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অফিস সহকারী সাদেকুর রহমান, কম্পিউটার ল্যাব এসিসট্যান্ট জিয়াউল হক, কম্পিউটার মুদ্রাক্ষরিক হাসেন আলী এবং অফিস সহায়ক আবুল বাসার।

কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এবং আলোচনা পর্ব শেষে স্বল্প পরিসরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার সুবাধে সবাইকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন কলেজের অধ্যক্ষ মো. হুমায়ূন কবীর ও অন্যান্য শিক্ষক কর্মচারীরা।








