সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত করা নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান তিন লক্ষ বলে জানিয়েছেন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, কোন দল নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই।
কে নির্বাচন করতে পারবে কে পারবে না নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে।
শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের যে দাবি করেছেন, সেই কাজ নির্ধারিত সময়ের মধ্যেই করা সম্ভব বলেও জানান এই উপদেষ্টা। প্রক্লেমেশনের ব্যাপারে সবার সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে।








