হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ১৬জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল-আহলি আরব হাসপাতালের একজন ডাক্তারও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ২৪৪ জন।
এ ছাড়া ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আর মরদেহগুলো বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।
সূত্র : আলজাজিররা








