বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের দুই বর্ষের স্থগিত হওয়া দুটি চূড়ান্ত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

নতুন সূচি অনুযায়ী ২০২৩ সালের স্নাতক ৪র্থ বর্ষের পরীক্ষা আগামী বছরের (২০২৫ সালের) ৬ জানুয়ারি এবং স্নাতক ১ম বর্ষের পরীক্ষা আগামী বছরের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২ ডিসেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২৫ এবং ২৭ নভেম্বরের স্থগিত হওয়া ২০২৩ সালের স্নাতক ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০২৩ সালের ৪র্থ বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২০২৩ সালের ১ম বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে সময়সূচি অনুযায়ী অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। এসময় ১ম ও ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল। যে কারণে পরবর্তী সময়ে দুটি বর্ষের ২টি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.