শিগগিরই বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (৪ নভেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া দ্রুতই শুরু করা হবে।”
এসময় উপদেষ্টা আরো বলেন, সীমান্তে নিরাপত্তা ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। চোরাচালান যেন না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে।








