রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২, ৯ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে বহিষ্কার লাকী

লিয়াকত আলী লাকীকে অবশেষে বহিষ্কার করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। শুক্রবার ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় সর্বসম্মতিক্রমে লাকীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সভাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে।

এছাড়া অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্ববায়ক কমিটিও করা হয়েছে।

ছয় বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান পদ আঁকড়ে ছিলেন লাকি। ২০১৮ সালে ফেডারেশনের ২৩তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন লোকনাট্য দলের (সিদ্ধেশ্বরী) লিয়াকত আলী লাকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা থিয়েটারের কামাল বায়েজিদ।

তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করার কথা থাকলেও লাকী নির্বাচন না দিয়ে সাড়ে ছয় বছর ধরে পদ দখলে রাখেন। ফেডারেশনের মেয়াদ উত্তীর্ণ কমিটির ‘স্বেচ্ছাচারিতা, অগঠনতান্ত্রিক ও অবৈধ কার্যক্রমের অভিযোগ তুলে গত বছর ‘সাধারণ নাট্যকর্মীবৃন্দ’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে লাকীর পদত্যাগের দাবিতে আন্দোলনেও নামেন থিয়েটারকর্মীরা।

কিন্তু লাকী তাতে কর্ণপাত না করে বরং অগ্রজ নাট্যজনদের নিয়েও নেতিবাচক মন্তব্য করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ আগস্ট জাতীয় শিল্পকলার মহাপরিচালকের পদ ছাড়েন লাকী। তবে ফেডারেশন থেকে পদত্যাগ করেননি।

এই পরিপ্রেক্ষিতে ফেডারেশনে সংস্কারের ডাক দিয়ে শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের আলাদা সভা ডাকেন ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য (কেন্দ্র) লাকী ইনাম।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান
মারা গেছেন মাননীয় সংসদ স্পিকারের স্ত্রী
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার
সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
এবার হরমুজ প্রণালির নাম বদলে ফেললেন ট্রাম্প!
আজ চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একাত্তরের অবস্থান সবার আগে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান
ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পেছালেন ট্রাম্প
নয় বছর পর শখ-নিলয়ের নাটক
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা
বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
ফেরিঘাটে বাসডুবিতে নিহত বেড়ে ২৬

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.