ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এ নিয়ে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে ৪০ হাজার ৪৩০ জন।
সোমবার (২৬ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৪৩৫ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯৩ হাজার ৫৩৪ জন ব্যক্তিও আহত হয়েছেন।








