বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারতে পাহাড়ধসে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র

ভারতের সিকিম রাজ্যে পাহাড়ধসের কারণে গুঁড়িয়ে গেছে তিস্তা নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্রে এই ভূমিধসের ঘটনা ঘটে।

পাহাড় থেকে ধস নামার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রাই সেই ভিডিও শেয়ার করেছেন। জানা গেছে, মঙ্গলবার সকালে তিস্তা নদীর বালুতারে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রের ওই পাওয়ার স্টেশনের ওপরের পাহাড় ধসে পড়ে। এর ফলে পাহাড় সংলগ্ন ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশনের তিস্তা স্টেজ—৫ বাঁধের পাওয়ার স্টেশন ভেঙে যায়।

ভিডিও থেকে দেখা যায়, পাহাড়ের সামনের অংশ আচমকা কেঁপে ওঠে। এর পর গাছ-গাছালিসহ ধসে পড়ে পাহাড়ের একাংশ। পাদদেশে অবস্থিতি বিদ্যুৎকেন্দ্রের পুরোটা ঢেকে যায় ধুলোয়। পাওয়ার স্টেশনের বৈদ্যুতিক পিলারের বেশ কয়েকটি মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। ভিডিওতে স্থানীয়দের চিৎকার করতেও শোনা যায়।

আজ মঙ্গলবার সকাল ৭টা নাগাদ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ওই পাহাড়ের নিচ দিয়েই জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল গড়ে তোলা হয়েছিল। এই ঘটনায় ১৭ থেকে ১৮টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তারপরও ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

গত কয়েক সপ্তাহ ধরে ওই ৫১০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্রটির কাছাকাছি বেশ কয়েকবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ফলে ওই কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছিল। পর পর কয়েকটি ধসের ঘটনার পর নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আগে থেকেই সেখানকার কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল।

২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল।

ওই বছর আকস্মিক বন্যায় চুংথাংয়ের তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায়। এটি সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.