শেষ হয়েছে ফ্রান্সের নির্বাচন। ধারণা করা হচ্ছিলো জয় পেতে চলেছে ডানপন্থি দল ন্যাশনাল র্যালি। প্রথম পর্বের নির্বাচনের বেশ ভালো অবস্থানে ছিল তারা। তবে দ্বিতীয় পর্বের নির্বাচনে আশানুরূপ ভালো ফল দেখাতে পারেনি তারা। ফলে বর্তমানে শীর্ষে অবস্থান করছে বামপন্থী দল নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় অবস্থানে আছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যমপন্থী জোট । আর তৃতীয় অবস্থানে রয়েছ কট্টর ডানপন্থি ন্যাশনাল র্যালি। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি।
রয়টার্স জানিয়েছে, কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দল নিউ পপুলার ফ্রন্ট হয়ত ’মাইনর সরকার’ গঠন করতে পারে। এছাড়া যুগ্মভাবে বোর্ড গঠনের মাধ্যমেও সরকার পরিচালনার সিদ্ধান্ত নেয়া হতে পারে। এই নির্বাচনের ফলে বেশ চাপেই পড়েছেন ম্যাখোঁ। বর্তমানে অনেকটা রাজনৈতিক দোলাচলে আছে ফ্রান্স। সবদলের প্রায় কাছাকাছি আসন থাকার ফলে সংসদে অতিরিক্ত মতবিরোধ তৈরির সম্ভাবনা রয়েছে। এছাড়া এর ফলে ইউরোপীয় ইউনিয়নেও ফরাসিদের দাপট কমে আসবে।
ল্য মনদে পত্রিকার তথ্য অনুসারে, বামপন্থী নিউ পপুলার ফন্ট পেয়েছে ১৮২ আসন। ম্যাখোঁর মধ্যপন্থি জোট পেয়েছে ১৬৮ আসন। এছাড়া কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র্যালি পেয়েছে ১৪৩ আসন। মোট ৫৭৭ টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোন দলকে অন্তত ২৮৯ আসনে জয় পেতে হবে।








