শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

গাজা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে : জাতিসংঘ মহাসচিব

ইসরাইলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। গাজাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এর আগে অন্য কোনো শহরকে এভাবে ধ্বংস করা হয়নি বলেও দাবি করেছেন তিনি। মহাসচিব আরও বলেন, আমি জাতিসংঘের মহাসচিব হওয়ার পর থেকে সবচেয়ে জঘণ্য পর্যায়ের হত্যা ও ধ্বংস দেখেছি গাজায়। সেখানে মানবিক সাহায্যের মাত্রা চাহিদার সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা সম্পূর্ণ অন্যায্য ও অনাচারপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছি। গাজা অঞ্চলের কোথাও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে কেউ নেই। এমনকি মানবিক সাহায্য নিয়ে আসা দলগুলোর ত্রাণসামগ্রী ওই এলাকায় লুটপাট হয়ে যাচ্ছে।

গত বছরের ৭ই অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মদদে ফিলিস্তিনের অসহায় ও নিপীড়িত জনগণের বিরুদ্ধে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে ইসরাইল। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোর নীরবতার সুযোগে গাজা উপত্যকায় প্রায় ৪০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। এছাড়া পশ্চিম তীরেও বর্বর ইসরাইলি আগ্রাসন অব্যাহত আছে। ইসরাইলের নির্বিচার গণহত্যা ও অপরাধের হাত থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনি নারী ও শিশুরাও। ধারাবাহিকভাবে তারা নারী ও শিশু হত্যা করেই যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৩৯ হাজার ১৭৫ এবং আহতের সংখ্যা ৯০ হাজার ৪০৩ জনে পৌঁছেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.