শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

এশিয়া কাপ সেমিতে আজ বাংলাদেশ- ভারত মুখোমুখি

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ (শুক্রবার) সবচেয়ে বড় পরীক্ষা বাংলাদেশের। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল একদম যাচ্ছেতাই। শ্রীলঙ্কার বিপক্ষে একদম লড়াইই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা, হেরে যায় ৭ উইকেটে।

তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডকে হারায় ৭ উইকেটে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না নিগার সুলতানাদের। সেই ম্যাচে ১১৪ রানের বিশাল জয়েই শেষ চারে পা রাখে টাইগ্রেসরা।

অন্যদিকে ভারত গ্রুপপর্বে তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। প্রথম ম্যাচে তারা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে, ৭ উইকেটে হেসেখেলে। পরের ম্যাচে আরব আমিরাতকে ৭৮ রান এবং শেষ ম্যাচে নেপালকে ৮২ রানের বড় ব্যবধানে উড়িয়েই সেমিতে এসেছে ভারত।

ভারতের যে ফর্ম, তাতে স্মৃতি মান্ধানার দলকে হারানো বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য। তবে খেলাটি সেমিফাইনাল, নির্দিষ্ট দিনে যে দল স্নায়ু ধরে রাখতে পারবে তারাই জিতবে। নকআউট ম্যাচ বলেই ভালো কিছুর আশায় বাংলাদেশের সমর্থকরা।

এদিকে ডাম্বুলায় এশিয়া কাপের অপর সেমিফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা নারী দল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.