টানা দুদিন ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রশাসন ও ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঘোষিত কমপ্লিট শাটডাউনে সমর্থন ঘোষণা করেছে বিএনপি।
শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
বুধবার রাত পৌনে ১০টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।








