বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চলন্ত ট্রেনে গণধর্ষণ, আটক ৩

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে ট্রেনে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। তারা তিনজন এস.এ করপোরেশনের কর্মচারী বলে জানা গেছে।

ইতোমধ্যে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারী বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের হেফাজতে আছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। একইসঙ্গে ঘটনা তদন্তে বিভাগীয় ট্রাফিক কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সূত্রমতে মঙ্গলবার রাত ৮টায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের খাবারের গাড়িতে এক তরুণীকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন ক্যাটারিং সার্ভিসের তিন কর্মচারী।

বুধবার সকাল সাড়ে ৬টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছলে ভিকটিম বিষয়টি পুলিশকে জানান। পরে তিনজনকে ট্রেন থেকে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে ভিকটিমকে হাসপাতালে না পাঠিয়ে থানায় বসিয়ে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম চট্টগ্রাম রেলওয়ে থানায় ছিলেন।

ঘটনার বিষয়ে জানতে বিকাল সাড়ে ৫টায় পূর্বাঞ্চলের রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। পরে রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হন।

এদিকে ট্রেনের খাবারের গাড়িতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর থানায় গিয়েও আটকদের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘ধর্ষণের বিষয়টি ওসি ভালো বলতে পারবেন। উনার (ওসি) কাছ থেকে জানতে পারবেন।’

তবে থানায় গিয়ে এবং একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়ার পরও ঘটনার বিষয়ে কথা বলেননি চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম।

রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া যারা যারা তথ্য গোপন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.