বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কারাগার থেকে পালিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি

গভীর রাতে কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি।

তবে আজ বুধবার (২৬ জুন) সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে আবারও ধরা হয়।

এরআগে, মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান।

তিনি জানান, ‘চারজন ফাঁসির আসামি পালিয়েছিলেন। আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জানান, ‘বিষয়টি অনেক স্পর্শকাতর। পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চার আসামির নামও জানা যায়নি। তবে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই চার আসামি পালিয়ে যান। তাদেরকে পরে বগুড়ার চাষীবাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.