বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কিশোরগঞ্জে শিক্ষা অফিসার কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ এর কাছে তথ্য চাওয়ায় সংবাদকর্মী-কে লাথি মেরে কক্ষ থেকে বের করে দেওয়া ও তিন তলা থেকে ফেলে দিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

এমন কান্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে।

সোমবার (২৪ জুন) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

এর আগে গত (২৩ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সাংবাদিক মনির হাসান জীবন দৈনিক আজকের আলোকিত সকাল নামে একটি পত্রিকায় ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ছড়িয়ে পড়া ভিডিও ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৩ জুন) দুপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি নিয়ে ওই শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলছেন।

এ সময় ওই কর্মকর্তা সাংবাদিকের বাড়ি কোথায় ও শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে চেয়ার থেকে উঠে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে লাথি মেরে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। আরও দেখা যায়, শিক্ষা কর্মকর্তা বলছেন বাড়ি কোথায় তোর? তুই শিক্ষার কি বুঝিস রে বের হ।
একেবারে তোক দুনিয়া থেকে তুলে দেইম বদমাইশ।
চওরে একেবারে দুনিয়া থাকি তুলি দেইম। তোকে লাথি মেরে তিন তলা থেকে ফেলে দিব। আর কখনো যাতে তোকে এখানে না দেখি।
ভুক্তভোগী সাংবাদিক জীবন বলেন, আমি ঈদের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি।

ঈদের বন্ধের কারনে শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারিনি।
ঈদের বন্ধ শেষে খোলার পর আমি বক্তব্য ও তথ্যের জন্য কক্ষে গেলে তিনি আমাকে লাথি মেরে বের করে দেয় ও অশ্লীল গালিগালাজ করে, এবং তিন তলা থেকে ফেলে হত্যা করার হুমকি দেয়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.