শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

অপচিকিৎসায় কোনও রোগী মারা গেলে চিকিৎসকের ছাড় নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালে অপচিকিৎসায় কোনো রোগী মারা গেলে সে ঘটনায় জড়িত চিকিৎসককে ছাড় দেয়া হবে না। দেশে বিভিন্নস্থানে অবৈধভাবে অনুমতি ছাড়া গড়ে ওঠা বেসরকারী ডায়াগনস্টিক ও ক্লিনিকের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। বর্তমানে দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের রোল মডেল।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সরকারী হাসপাতালের ডাক্তারদের বাসস্থান ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যাতে তারা সঠিক সময়ে মানুষের সেবা করতে পারেন। ডাক্তারদের প্রতি মানুষের যে নেগেটিভ মনোভাব, সেটা যেন আর না আসে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলেও জানান মন্ত্রী। এজন্য তিনি সকল ডাক্তারের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মীর সারোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মশিউর রহমানসহ অনেকে।

পরিদর্শন কালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের খোঁজ-খবর নেন। হাসপাতালের বিভিন্ন ইউনিটও ঘুরে দেখেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.