ইরানের গণমাধ্যম বলছে– ইরানের ইসফাহানে চালানো হামলায় ইসরায়েলের তিনটি ড্রোন ভূপাতিত করেছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়,স্থানীয় সময় রাত ১২ টা ৩০ মিনিটে ইসফাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন তিনটি ধ্বংস করা হয়।
ফার্স নিউজ জানিয়েছে, ইসফাহানের কাছে শেকারি সেনা ও বামান ঘাঁটির কাছে তিনটি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।
সূত্র : আল জাজিরা।














