মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক

অবশেষে বড় পর্দায় আসছে জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা সেন’। আগামী কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

শুক্রবার (১৫ মে) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন একটি পোস্টার প্রকাশ করেন।

পোস্টারের ক্যাপশনে মাসুদ হাসান উজ্জ্বল লেখেন, না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।

এর আগে সিনেমাটি ২০২৪ সালে মুক্তির পরিকল্পনায় থাকে। তবে পিছিয়ে যায়। পরে রমজানের ঈদেও মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নানা জটিলতা এবং শুটিং-পরবর্তী কাজের কারণে সিনেমাটির মুক্তি বিলম্বিত হয়েছে। বিশেষ করে বিদেশে পোস্ট-প্রোডাকশনের কাজ এবং ভিসা জটিলতার সময় বেশি লেগে যায়। তবে অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে—এতে তিনি আনন্দ প্রকাশ করেন।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশারসহ অনেকে।

চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক, জীবনানন্দ গবেষক এবং কলকাতা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গৌতম মিত্র জানান, এটি একটি ‘ড্রিম প্রজেক্ট’।

তিনি বলেন, পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল প্রায় দশ বছর ধরে এ কাজটি করেছেন। চিত্রনাট্য ১২বার সংশোধন করেছেন এবং জীবনানন্দের ভাবজগৎকে গভীরভাবে অনুসন্ধান করেছেন।

তার ভাষায়, উজ্জ্বল দিনের পর দিন বসবাস করেছেন বনলতার সঙ্গে। এখানে তার ভূমিকা ছিল এক ধরনের গোয়েন্দার মতো। কল্পনা যেমন আছে, তেমনি তথ্যনিষ্ঠ বাস্তবও আছে।

তিনি আরও বলেন, এ চলচ্চিত্রটি দর্শককে ভাবাবে এবং ভাসাবে। আগের কাজের মতো এটিও হতাশ করবে না বলে তিনি বিশ্বাস করেন।

সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর ‘বনলতা সেন’ অবশেষে বড় পর্দায় আসছে, যা সাহিত্য ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.