এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।
আজ রোববার বিকেলে এ আদেশ চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহার ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা বাবদ মোট ৪৫৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৭৬৩ টাকা টাকা উল্লিখিত বিভাজন অনুসারে ইএফটি’র মাধ্যমে ছাড়ের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরী জ্ঞাপন করা হলো।
এই টাকা মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীকে দেয়া হবে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন ও কলেজের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
রাজধানীর পুরানাপল্টনে শিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার উল্লিখিত বিভাজন অনুযায়ী ইএফটি’র মাধ্যমে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় এই টাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহার উৎসব ভাতা বাবদ পরিশোধ করবেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।








