শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নতুন একান্ত সচিব (পিএস) নিযুক্ত হয়েছেন বিচারক জি এম ফারহান ইসতিয়াক। তিনি জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা (বিচারক)। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পিএস পদে ছিলেন।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ফারহানকে প্রাথমিক ও গণশিক্ষা থেকে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এর আগে শিক্ষা ক্যাডারের অধ্যাপক ড. কে এম এ এম সোহেল শিক্ষামন্ত্রীর পিএস হিসেবে ছিলেন। গত সপ্তাহে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন।








