বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও বিশ্ববাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও অস্থিরতা দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ আগের মতোই থাকবে।

যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই এই ঘোষণা এলেও বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েনি। বরং অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক প্রায় ২৯৩ পয়েন্ট কমে যায়। প্রযুক্তিভিত্তিক নাসডাক কম্পোজিট সূচকও একই হারে কমেছে।

অন্যদিকে তেলের বাজারে দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম দিনের শুরুতে কম থাকলেও পরে বেড়ে প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছায়। শেষ পর্যন্ত প্রতি ব্যারেল দাম দাঁড়ায় প্রায় ৯৮ দশমিক ৪৮ ডলার, যা আগের দিনের তুলনায় ৩ শতাংশের বেশি।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি থাকলেও পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। অবরোধ, উত্তেজনা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাই তেলের দাম ও শেয়ারবাজারে প্রভাব ফেলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.