শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

হজ কাদের জন্য ফরজ?

ধর্ম ডেস্ক

ছবি : সংগৃহীত

হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছর লাখ লাখ মুসল্লি সৌদি আরবের মক্কায় যান প্রভুর দরবারে লাব্বাইক বলতে। কালো গিলাফে জড়ানো কাবাকে এক নজর দেখতে। যেখানে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসেছিলেন, তওয়াফ ও সায়ি করেছিলেন; আরাফাতের ময়দানে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করেছিলেন। সেই স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে গিয়ে হজ করতে যাচ্ছেন  রসুলপ্রেমী ধর্মপ্রাণ মুসল্লিরা।

যদিও হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ আদায় করা জরুরি না। তবে জীবনে একবার যত দ্রুত সম্ভব হজ আদায় করে নেওয়া উত্তম। নয়তো হজ পালন ছাড়া মৃত্যু হলে আমলনামায় ফরজ ত্যাগ করার গুনাহ লিপিবদ্ধ হবে।

ইসলামের বিধানে প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মক্কায় গিয়ে হজের যাবতীয় কাজ সম্পন্ন করে ফিরে আসার সামর্থ্য রাখে, এমন প্রত্যেক মুসলমান নারী-পুরুষের ওপর জীবনে একবার হজ করা ফরজ। তবে নারীদের জন্য স্বামী বা মাহরাম পুরুষ সঙ্গে থাকা শর্ত। (ফাতাওয়া শামি ২/৪৫৫)

পারিবারিক জরুরি খরচ ও জরুরি ঋণ পরিশোধের টাকা ব্যতীত যদি হজ নিবন্ধনের সময় কারো কাছে হজের ব্যয়ভার বহন করার জন্য টাকা থাকে তাহলে তার ওপর হজ ফরজ। এবার সরকারি ও বেসরকারিভাবে চার লাখ ৭৮ হাজার টাকা থাকলে তার পক্ষে হজ করা সম্ভব।

কারো কাছে যদি নগদ টাকা না থাকলেও ব্যাংকে জমিয়ে রাখা টাকা, স্বর্ণালংকার ইত্যাদি থাকে এবং সেগুলোর বিক্রয় মূল্য দিয়ে হজের খরচ উঠানো সম্ভব হয় তাহলে তার ওপর হজ ফরজ হবে।

তবে এক্ষেত্রে লক্ষ রাখতে হবে, যেন হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের ব্যয়ভার মিটাতে যেন কোনো সমস্যা না হয়। পরিবারের ব্যয় বলতে যাদের খরচ দেওয়া আবশ্যক। যেমন স্ত্রী, অবিবাহিত মেয়ে ও অপ্রাপ্তবয়স্ক ছেলে এবং মা-বাবা। নারী হলে তার মা-বাবার খরচ বহন করার প্রয়োজন আছে কি না দেখতে হবে এবং তার একজন মাহরাম সঙ্গে যেতে পারবেন কি না। অথবা একজন মাহরামের হজের ব্যয় বহন করার সামর্থ্য আছে কি না।

যাদের সঙ্গে কখনো বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যায় না, তারাই মাহরাম। যেমন পিতা, পুত্র, আপন ও সৎ ভাই, দাদা-নানা, আপন চাচা ও মামা, ছেলে বা নাতি, জামাতা, শ্বশুর, দুধ ভাই, দুধ ছেলে প্রমুখ। তবে একা একা দুধভাইয়ের সঙ্গে এবং যুবতী শাশুড়ির জামাতার সঙ্গে যাওয়া নিষেধ। (রদ্দুল মুহতার ২/৪৬৪)

হজ ফরজ হওয়ার জন্য পাঁচটি শর্ত রয়েছে।

এক. মুসলিম হওয়া।

দুই. বিবেকবান হওয়া, পাগল না হওয়া।

তিন. বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া।

চার. স্বাধীন হওয়া এবং

পাঁচ. দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.