বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ১৫

জামালপুরের ইসলামপুরে একটি নির্মাণাধীন ভবনে জুয়া খেলার সময় দুই ইউপি সদস্যসহ ১৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পলবান্দা এলাকায় তিন তলা বিশিষ্ট একটি নির্মাণাধীন ভবনে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃত দুই ইউপি সদস্য হলেন- ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম (৪৩) ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহবুব হোসেন মেরাজ (৩৫)।

আটক অন্য জুয়াড়িরা হলেন- ইসলামপুর উপজেলার বোয়ালমারী এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো.রফিকুল ইসলাম (৩৫), পৌর শহরের পলবান্ধা এলাকার লুৎফর রহমানের ছেলে মো. সুমন মিয়া (৩৪), বোয়ালমারী এলাকার মৃত দুদু মন্ডলের ছেলে মো. গোলাপ মিয়া (৩৫), পলবান্ধা এলাকার আমিরুলের ছেলে শেখ ফরিদ (২৪), একই এলাকার শামছুল হকের ছেলে মো. ইমরান হোসেন (৩২), টঙ্গের আগলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. সুজন শেখ (৩৫), একই এলাকার বধু শেখের ছেলে মো. ফুলু শেখ (৩৪), বোয়ালমারী এলাকার নান্নু মন্ডলের ছেলে মো. শিহাব মন্ডল (৩২), একই এলাকার মির্জা আলীর ছেলে মো. শামীম (২৫), দর্জিপাড়া এলাকার মৃত দুদু শেখের ছেলে মো. সোহেল শেখ (৩২), বোয়ালমারী এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মো.আব্দুস সোবহান (৩৫), দেওয়ানগঞ্জ উপজেলার বীর উৎমারচর এলাকার খোকা শেখের ছেলে মো. শেখ ফরিদ (৩৫) ও মৃত শাহাজদ্দিনের ছেলে মো.আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর পৌর শহরের পলবান্ধা এলাকার মোহাম্মদ আমেজ উদ্দিনের নির্মাণাধীন তিন তলা ভবনের দ্বিতীয় তলায় জুয়ার আসর বসে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ এর পুলিশ সদস্যরা বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ওই নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই ইউপি সদস্যসহ ১৫ জন জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে তাদের ইসলামপুর থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.