ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান।
রোববার (১৫ মার্চ) বৃহত্তর তেল আবিব অঞ্চলের বনেই ব্রাক ও রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষ পড়ে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা কয়েকটি স্থানে পড়ে থাকা রকেট ও নিক্ষিপ্ত বস্তুগুলোর ধ্বংসাবশেষ নিয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর না মিললেও পরে কাঁচের টুকরোর আঘাতে অন্তত একজন আহত হওয়ার তথ্য প্রকাশিত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বশেষ হামলার একটি আঘাত মধ্য ইসরাইলের একটি শহরে লাগে। এতে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষয়ক্ষতির ধরন ও হামলার পূর্ণ প্রভাব নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বর্তমান পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। রোববারের হামলার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ও উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।








