মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধ ১৬তম দিনে গড়িয়েছে। হামলা পাল্টা হামলার মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার করেছে ইরান।

ইসরাইলের প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যদিও তার কার্যালয় বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছে নেতানিয়াহু ভালো আছেন। এরইমধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

রোববার এক বিবৃতিতে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলেছে, ‘যদি শিশুদের হত্যা করা অপরাধী বেঁচে থাকে, আমরা তাকে পূর্ণ শক্তি দিয়ে খুঁজে বের করে হত্যা করব।’

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীরা শুক্রবারের (১৩ মার্চ) সর্বশেষ ভিডিওতে নেতানিয়াহুর একটি বিশেষ অসংগতি লক্ষ করেন। ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল আছে বলে মনে হচ্ছে। বিষয়টি ভিডিওটি এআই দিয়ে তৈরি করার সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের দাবি, নেতানিয়াহুর ওই ভিডিও বক্তব্যে তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। ‘ক্ল্যাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ লিখে পোস্ট করা এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছেন। অনেক ব্যবহারকারী দাবি করছেন, তিনি আসলে মারা গেছেন। যদিও এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলায় নিহত হয়েছে এমন দাবিকে ‘ভুয়া খবর’ বলে দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

তুর্কি সংবা সংস্থা আনাদোলু এজেন্সির একজন সাংবাদিক যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ‘নেতানিয়াহু নিহত’ হওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করেন, তখন প্রধানমন্ত্রীর দফতর জানায়, ‘এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।’

তথ্যসূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.