শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

১১৬টি আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে

কলিকাল প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৬টি আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচনকালীন অপতথ্য রোধে কনটেন্ট ডাউন করতে মেটার সঙ্গে ইসির আলোচনা চলছে; তবে এক্ষেত্রে ইন্টারনেটের গতি বা নেট স্পিড না কমানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

এখন পর্যন্ত দেশের ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বাকি আসনগুলোতে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পৌঁছে যাবে।

এদিন সিইসির সঙ্গে বৈঠকে আসন্ন নির্বাচনে নারী ও সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের অংশগ্রহণের প্রত্যাশার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে পর্যবেক্ষক দলের প্রধান জানান, নির্বাচনে চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.