বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

১৫ বা ১৬ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন: প্রেস সচিব

কলিকাল প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আগামী ১৫ বা ১৬ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব জানান, নির্বাচন শেষে খুব অল্প সময়ের মধ্যেই সংসদ সদস্যদের শপথ সম্পন্ন করা হবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। তার ভাষায়, ভোটগ্রহণের তিন দিনের মধ্যেই এ প্রক্রিয়া শেষ করা সম্ভব।

শফিকুল আলম বলেন, যদি সবকিছু স্বাভাবিকভাবে এগোয়, তাহলে ১৫ ফেব্রুয়ারিতেই নতুন প্রধানমন্ত্রী শপথ নিতে পারেন। প্রয়োজনে তা ১৬ ফেব্রুয়ারিতেও হতে পারে। তবে ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর এ প্রক্রিয়া গড়াবে বলে তিনি মনে করেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যাখ্যা আইন মন্ত্রণালয় ও আইন উপদেষ্টা দেবেন বলেও জানান তিনি।

এদিকে ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার অভিযোগ করেন, নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার ১৮০ দিন ক্ষমতায় থাকবে—এমন একটি অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এ অপপ্রচার উদ্দেশ্যমূলক ও অসৎ এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।

তিনি আরও বলেন, সরকার শুরু থেকেই স্পষ্ট করে জানিয়েছে—নির্বাচন শেষ হলে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তাদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেয়া হবে। এ বিষয়ে কোনও দ্বিধা বা বিভ্রান্তির সুযোগ নেই।

১৮০ কার্যদিবস প্রসঙ্গটি ব্যাখ্যা করে উপ-প্রেস সচিব বলেন, নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। ১৮০ কার্যদিবসের বিষয়টি ওই পরিষদের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত, সরকারের ক্ষমতা ধরে রাখার সঙ্গে নয়। এ বিষয়টি সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা আগেও একাধিকবার পরিষ্কার করেছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.