শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আট ইউএনও’র নির্বাচন কমিশনের সম্মতিতে বদলি

কলিকাল প্রতিনিধি

আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্বাচন কমিশনের সম্মতিতে বদলি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বুধবার (২১ জানুয়ারি) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানকে চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মো. আল-আমীনকে বদলি করে নগরকান্দাতে দেওয়া হয়েছে।

রেহেনা আক্তারকে বদলি করে ভান্ডারিয়া থেকে দেওয়া হয়েছে ধুনটে। বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দেকে বদলি করে দেওয়া হয়েছে জীবননগর উপজেলায়। প্রীতিলতা বর্মনকে ধুনট উপজেলা থেকে বদলি করে দেওয়া হয়েছে বাহুবল উপজেলায়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীনকে বদলি করা হয়েছে কলমাকান্দা উপজেলায়।

মাসুদুর রহমানকে বদলি করে কলমাকান্দা উপজেলা থেকে দেওয়া হয়েছে ভান্ডারিয়া উপজেলায় আর চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনকে বদলি করা হয়েছে পাথরঘাটা উপজেলায়।

চিঠিতে বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য The Code of Criminal Procedure, 1898 এর Section-144 এর ক্ষমতা অর্পণ করা হলো।

বর্ণিত কর্মকর্তাদের আগামী বৃহস্পতিবার ২২ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী বৃহস্পতিবার ২২ জানুয়ারি অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন। নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.