মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী মাসের শুরুতেই। তবে নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্তের ঠিক আগে পিসিবি গভর্নিং বডিকে চিঠি লিখে জানিয়েছে যে, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, পিসিবি এতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করেছে। ভারতে নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

বাংলাদেশের বিষয়টি সমাধানের জন্য আজ বুধবার (২১ জানুয়ারি) আইসিসি একটি বোর্ড সভা ডেকেছে বলে জানা গেছে। তবে আইসিসিকে পিসিবির এমন মেইল বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। গত সপ্তাহে এ বিষয়ে বারবার বৈঠক হলেও কোনো পক্ষই তাদের অবস্থান পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত আইসিসি বুধবার একটি বোর্ড সভা ডেকেছে, যেখানে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে একটা সমাধান হওয়ার কথা।

বিষয়টি শুরু হয়ে আইপিএলের দল কলকাতা থেকে মোস্তাফিজকে বাদ দেয়ার পর থেকে। কলকাতা কেন মোস্তাফিজকে দলে নেয়ার পর আবার বাদ দিল তা স্পষ্টভাবে না জানালেও, রাজনৈতিক অস্থিরতার কারণ হিসেবে টাইগার পেসারকে বাদ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এরপরেই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে বাংলাদেশ দল ভারতে তাদের ম্যাচ খেলবে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.