শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কিশোরগঞ্জে

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের স্লোগান, থামালেন ইউএনও

কলিকাল প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সরকারি অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা ‘মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, লও লও লও সালাম’ স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাধা দিয়েছেন। তিনি বলেছেন, সরকারি অনুষ্ঠানে কোনো ধরনের দলীয় স্লোগান দেওয়া যাবে না। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা ‘মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, লও লও লও সালাম’ স্লোগান দিচ্ছেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, এটি একটি সরকারি অনুষ্ঠান, এখানে দলীয় স্লোগান দেওয়া যাবে না। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনুষ্ঠান যথারীতি সম্পন্ন হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান চন্দন বলেন, আমরা কোনো দলীয় স্লোগান দেইনি, এমনকি ধানের শীষের স্লোগানও না। আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছি। ইউএনওর আচরণ অনভিপ্রেত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.