ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন পেসার মুস্তাফিজুর রহমান। নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে পেতে লড়াই করছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ২ কোটি ভিত্তি মূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে শাহরুখের দল।
আইপিএলে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছে মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন মোস্তাফিজ।
আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।








