শেরপুর জেলার নকলা পৌরসভার কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় কলাপাড়া মোজাকান্দা মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ, নকলার আয়োজনে খেলায় মুখোমুখি হয় নারায়ণখোলা ফুটবল একাদশ বনাম ধনাকুর্শা ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দলের কেউই গোল করতে না পারায় গোলশূন্য ড্র হলে খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। রোমাঞ্চকর টাইব্রেকারে নারায়নখোলা ফুটবল একাদশ ধনাকুর্শা ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় সভাপতিত্ব করেন সমাজসেবক লুৎফর রহমান উজ্জ্বল। এতে জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি সাব্বির মন্ডল, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইম ইকবাল, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শাহিনুর আলম, সহ-সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরষ্কার প্রদান করেন অতিথিরা।








